ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কার্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ধর্মীয় ৩১টি বই, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর ছাপা হওয়া সরকারবিরোধী বিভিন্ন পোস্টার ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। থানার ওসি আলাউদ্দিন জানান, মামলার প্রক্রিয়া চলছে।
বাঞ্ছারামপুর প্রতিনিধি