আটক ৫

রাজধানীর হাজারীবাগের টালি অফিস রোডের এক বাসা থেকে গতকাল শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর দুই রুকনসহ (সদস্য) পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন জামায়াতের রুকন মজিবর রহমান ও এনামুল কুদ্দুস এবং সমর্থক খায়রুল আলম খান, হেলাল হোসেন ও মো. ইসমাইল। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।