আটক

আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারকে পুলিশ গতকাল মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে আটক করেছে। এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ফাহাদুলের বিরুদ্ধে হাটহাজারী ও বায়েজীদ থানায় মামলা রয়েছে। পুলিশ তাঁর সহযোগীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।