সংক্ষেপ

আটক

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে গত শনিবার রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরির সময় একজনকে আটক করেছে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তি হলেন নাটোরের বড়াইগ্রাম থানার লওপাড়া গ্রামের মো. আসাদুজ্জামান (২৩)। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক মো. শামছুজ্জোহা বলেন, আটক আসাদুজ্জামান ট্রাকে করে এসে ওই রাতে ররোয়া গ্রামে ঢুকে এক কৃষকের গোয়ালঘরের দরজা ভেঙে গরু চুরির চেষ্টা করেছিল।