আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার অনতিদূরে ৬০ বোতল নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপসহ চয়ন গোস্বামী নামের এক যুবককে গতকাল শুক্রবার আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকা থেকে রিকোডেক্স নামের নিষিদ্ধ ভারতীয় সিরাপ এনে জেলার্র বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন চয়ন।