কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমির মো. কামাল হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেনকে আটক করে।