মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে এক হাজার ১০০টি ইয়াবা বড়িসহ দাউদ শেখ (২৮) নামের এক তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ দাউদ উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা৷ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে গোপনে খবর পেয়ে টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়৷