প্রকাশ্যে জুয়া খেলার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোয়ালজানি গ্রামে আটজনকে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। একই দিন শাহজাদপুরের হাসাখোলা বাজারে জুয়া খেলা ও যাত্রার নামে অশালীন নৃত্য চালানোর অভিযোগে প্যান্ডেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী বলেন, প্রকাশ্যে জুয়া খেলার দায়ে মোয়াজ্জেম আলী, নয়ন হোসেন, আবদুল খালেক, শাহিন আলম, রফিকুল ইসলাম, খলিল হোসেন, সবুজ মিয়া ও সরোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের ৮০০ টাকা করে জরিমানা করা হয়।