কিশোরগঞ্জে স্কুলছাত্রী চাঁদমণি আত্মহত্যা যার প্ররোচনা মামলার প্রধান আসামি আলম (২০) গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বখাটে আলম ও তাঁর সহযোগীদের উৎপাতে গত ১৭ মার্চ আত্মহত্যা করে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী চাঁদমণি। এ ঘটনায় চাঁদমণির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।