আত্রাই নদে রাবার ড্যামের নির্মাণ কাজের উদ্বোধন

দিনাজপুর সদরের মোহনপুরে আত্রাই নদে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মকলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক।