আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাত্র আধা ঘণ্টার ভারী বর্ষণে ময়মনসিংহ শহরের প্রধান সড়ক ও এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ছবিগুলো দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন সড়ক থেকে তুলেছেন আলোকচিত্রী জগলুল পাশা।

.

ময়মনসিংহ শহরের রাম বাবু রোডের চিত্র এটি।

কলেজ রোডও ডুবে গেছে।

পানি জমেছে আনন্দ মোহন কলেজ গেটেও।

শহরের নতুন বাজার মোড় এলাকায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবিটি শহরের গাঙ্গিনারপার মোড় থেকে তোলা।

ভারী বর্ষণে আনন্দ মোহন কলেজের সুকান্ত ভট্টাচার্য হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কক্ষে আটকে থাকা পানি সরানোর চেষ্টা করা হচ্ছে।

আনন্দ মোহন কলেজের সুকান্ত ভট্টাচার্য হলের রান্নাঘরেও ঢুকেছে পানি। এ অবস্থাতেই চলছে রান্নার কাজ।

আনন্দ মোহন কলেজের ভেতরে এক কর্মচারীর বাসায়ও পানি ঢুকে পড়েছে।