কেরানীগঞ্জ উপজেলার শাক্তা মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় বিদ্যালয়ে শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের ৭৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়ে তালিকা প্রকাশ করে। এর মধ্যে কেরানীগঞ্জের শাক্তা উচ্চবিদ্যালয়টি অন্তর্ভুক্ত করা হয়।
বিদ্যালয়টি জাতীয়করণ করায় গতকাল রোববার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়চত্বরে আনন্দ উৎসবে মেতে ওঠেন। তাঁরা মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শাক্তা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ বলেন, ‘১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয় এ বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দিয়েছে। এতে আমরা আনন্দিত। এতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা পাবে। এটি অত্যন্ত আনন্দের।’