পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরকে পৌরসভা ঘোষণার খবরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় লোকজন। গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। এতে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেিণ-পেশার লোকজন অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি