আনসারুল্লাহ বাংলা টিমের দুজন রিমান্ডে

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শরফুজ্জামান আনসারি এ আদেশ দেন।

কামরাঙ্গীর চর থানার একটি মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি দুজন হলেন সহেল আহমেদ ও নাইম ওরফে সাইফুল ইসলাম। ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত এই আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।