আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৩ ঘর

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চকের ঘোড়া তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।