চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এক হাজার ৪৮৮ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার গভীর রাতে এসব মদ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ড জানিয়েছে, মদ বহনের খবর পেয়ে তারা অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।