নারীর প্রতি বৈষম্য বিলোপের লক্ষ্যে সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। জাতিসংঘের সিডও সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে রাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ করা ও বিবাহবিচ্ছেদের সময় নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি আয়শা খানম, মালেকা বানু, রেখা চৌধুরী, রেখা সাহা প্রমুখবক্তব্যদেন।