আন্দোলনে যাচ্ছে কুলাউড়ার তিন ইউনিয়নবাসী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ‘ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের’ নাম পরিবর্তন, এলাকায় গ্যাসসংযোগ এবং গ্যাসক্ষেত্রে এলাকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিতে স্থানীয় ‘বরমচাল, ভাটেরা ও ব্রাহ্মণবাজার উন্নয়ন পরিষদ’ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্যাসক্ষেত্রটি ‘বরমচাল-ভাটেরা’ এলাকার নামে নামকরণ করতে হবে। অন্য দুটি দাবিও আন্দোলনের মাধ্যমে এলাকাবাসী আদায় করবে।