আপনার রাশিফল

৬ অক্টোবর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটার জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে তৎপর জোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বন্ধুবান্ধবের কারণে ব্যয় বৃদ্ধি ঘটতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।