জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি চলছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।গতকাল ২১তম দিনে শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। গত ১ এপ্রিল থেকে এই আপিলের ওপর শুনানি শুরু হয়। ৩০ মে পর্যন্ত আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আপিলের ওপর শুনানি গ্রহণ করেন। এ বেঞ্চের অপর বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অবসর নিয়েছেন।