প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ তারিখ ধার্য করেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাসায় খুন হন আফতাব আহমেদ। র্যা ব তদন্ত শেষে নিহত আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আদালত প্রতিবেদক