নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গৌরকাটা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল ওহাব (৬১) গত বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকেলে গৌরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।