চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর গ্রামের বাসিন্দা আবদুল লতিফ (৬০) গতকাল রোববার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গত রাতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি প্রথম আলোর সহসম্পাদক হারুন-অর-রশিদের বাবা।