আবার সচল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট

কয়েক ঘণ্টা হ্যাকারদের কবলে থাকার পর সচল হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd)।

বিকেলে হ্যাকারদের কবলে পড়ে ওয়েবসাইটটি। ওয়েবসাইটটি খুললেই লেখা আসে ‘ইন্ডিয়ান হ্যাকারস অনলাইন স্কোয়াড’। এ ছাড়া সংক্ষেপে বড় করে ‘আইএইচওএস’ লেখা আসতে দেখা যায়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওয়েবসাইটটি ঠিক করার বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। পরে রাত আটটার দিকে ওয়েবসাইট আবার স্বাভাবিক হয়।