আবুল হাসান

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র আবুল হাসান (৫১) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ জোহর কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবুল হাসান কুলিয়ারচর পৌরসভার টানা দুবারের মেয়র ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।