৩১তম বিসিএস

আবেদনপত্র জমা দিতে হবে পিএসসির নতুন ভবনে

২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বদলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নবনির্মিত ভবনে (আগারগাঁও, শেরেবাংলা নগর) ৩১তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দিতে হবে। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবেদনপত্র জমাদানের বিপুল সংখ্যাধিক্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।