আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কুলখানি গতকাল সোমবার দুপুরে নওগাঁয় তাঁর পৈতৃক বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় অনুষ্ঠিত হয়েছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংসদ শহীদুজ্জামান সরকার, সাধন চন্দ্র মজুমদার, ইসরাফিল আলম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিলাদ মাহফিলে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।