আমতলীতে অস্ত্রসহ একজন আটক

বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদার নামের এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা আটক করেছেন। এ সময় একটি ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান দাবি করেন, রাজ্জাক দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছেন বলে তাঁদের কাছে স্বীকার করেছেন। সম্প্রতি এক ব্যক্তির কাছে একটি পিস্তল বিক্রি করেছেন রাজ্জাক।