বরগুনার আমতলী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ঝড়ে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে ঝড় শুরু হয়। এ ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট। এ সময় প্রচুর বজ্রবৃষ্টি হয়। ঝড়ে আমতলী পৌরসভা, হলদিয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও সদর ইউনিয়নের শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বহু গাছপালা উপড়ে পড়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।