আমতলীতে নরকঙ্কাল উদ্ধার

বরগুনার আমতলীতে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার খেকুয়ানী গ্রামের একটি পুকুর থেকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ওই গ্রামের ওয়াজেদ গাজীর পরিত্যক্ত পুকুরে প্রতিবেশী আবুল বাসার মাছ ধরছিলেন। এ সময় কচুরিপানার মধ্যে তিনি কঙ্কালটি দেখতে পান। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি আমতলী থানা পুলিশকে জানান। সন্ধ্যায় গিয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার কঙ্কালটি বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।