বরগুনার আমতলী উপজেলায় গত বুধবার যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মন্নান গাজী (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে বুধবার রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন মন্নান গাজী। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পালিয়ে যান বাসের চালক। আমতলী থানার পুলিশ বাসটি তাদের হেফাজতে নিয়েছে।