আমতলীতে ভোট গ্রহণের সব কর্মকর্তাকে পরিবর্তন

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের এক দিন আগে ভোটকেন্দ্রগুলোর দায়িত্ব পাওয়া সব কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ এখানে নির্বাচন হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তালুকদার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন। এরপর কমিশন কর্মকর্তাদের পরিবর্তন করার নির্দেশ দিয়েছে।