আজ বুধবার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথম আলো ডটকমকে আদালত চত্বরে তিনি এসব কথা বলেন।
বুদ্ধিজীবী ও শহীদ পরিবারের উদ্দেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘তোমাদের পিতা-মাতা, ভাই বা সন্তানকে হত্যায় যে ব্যক্তি দায়ী, তাঁর মৃত্যুদণ্ড হয়েছে।এটা আমাদের জন্য সন্তুষ্টির।তোমাদের জন্য কিছুটা হলেও ক্ষোভ ও বেদনা প্রশমিত হবে বলে আশা করি।’