সিরাজগঞ্জে জাতীয় আয়কর মেলা-২০১৫ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে আয়কর জেলা কার্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। মেলার উদ্বোধন উপলক্ষে কর অঞ্চল বগুড়া আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ।