গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্প্রতি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রায় পাঁচ হাজার পরিবেশক অংশ নেন। এই অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহতাবউদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, আরএফএলের পরিচালক আর এন পল এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরএফএলের নতুন কিছু পণ্য প্রদর্শন করা হয়। এ ছাড়া গত বছরের কাজের ভিত্তিতে ১০০ জন সেরা পরিবেশককে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি