কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নামাচর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আবদুল হামিদকে আর্থিক সহায়তা করেছেন ইউএনও মোহাম্মদ আসলাম মোল্লা। গতকাল মঙ্গলবার সকালে হামিদের ছেলে আনিছুর রহমানের হাতে ২ হাজার টাকা, ৩০ কেজি চাল ও সপ্তম শ্রেণির এক সেট বই তুলে দেওয়া হয়। এ সময় সাংবাদিক এস এম নুরুল আমিন সরকার, মমিনুল ইসলাম, হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার আগুনে হামিদের চারটি বসতঘর, ৭৫ হাজার টাকা, ২২ মণ আলু, শুকনা মরিচ ২ মণ, পেঁয়াজ ২০, গম ২৬ মণ, ভুট্টা ৮ মণসহ ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে যায়। কুড়িগ্রাম অফিস|