যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। আরোরা ফাউন্ডেশনের অর্থায়নে ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সমন্বয়ে কেশবপুর পৌরসভার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। কেশবপুর পৌরসভা এলাকায় আর্সেনিক সমস্যার কারণে সুপেয় পানির সংকট ছিল। এ কারণে বৈদেশিক সাহায্য সংস্থার উদ্যোগে ১ হাজার ১২৫ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করা হয়েছে। কেশবপুর পৌরসভার সচিব তৌফিকুল আলম বলেন, এর মধ্যে ৪২৮ জনকে সংযোগ দেওয়া হয়েছে।