সাংবাদিক নেতা মরহুম আলতাফ মাহমুদের রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নিতে সব গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে অনুরোধ করেছেন বিএফইউজের (একাংশের) মহাসচিব ওমর ফারুক।
বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ গত রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মেরুদণ্ড-সংক্রান্ত রোগে ভুগছিলেন।
গত সোমবার সকালে গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে মরহুম আলতাফ মাহমুদের জানাজা শেষে বাবা সুন্দর আলী খানের কবরের পাশে দাফন করা হয় তাঁর মরদেহ। বিজ্ঞপ্তি।