সংক্ষেপ

আলোকচিত্র প্রদর্শনী

সুনামগঞ্জ ফটোগ্রাফিকস সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের এক বছরপূর্তি উপলক্ষে শহরের উকিলপাড়া এলাকায় সুরমা নদীর তীরে ‘রিভার ভিউ’তে এ প্রদর্শনী হয়। সংগঠনের সদস্যদের তোলা ৫০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে শহরে সংগঠনের উদ্যোগে আরও দুটি প্রদর্শনী হয়েছে। সন্ধ্যায় প্রদর্শনী শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ ফটোগ্রাফিকস সোসাইটির সভাপতি তোফায়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।