একনজরে

আলোচনা সভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাছারিবাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ