মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র দেখানো হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রদর্শনী চলার সময় কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর জয়েস। সংগীত পরিবেশন করেন ইউনিয়নের শিল্পীরা।