আলোক উৎসবে উজ্জ্বল হাতিরঝিল

>

‘অনির্বাণ আগামী’ শীর্ষক তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮-র দ্বিতীয় দিনে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জমকালো আলোক উৎসব। দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করায় শুক্রবার রাজধানীর তিনটি পয়েন্টে বর্ণিল আলোক উৎসবের আয়োজন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাতিরঝিলের পুলিশ প্লাজায় শুক্রবার সন্ধ্যা সাতটায় উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এরপরই আতশবাজি ফুটিয়ে শুরু হয় আলোক উৎসব। হাতিরঝিল ছাড়াও সদরঘাট ও বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎখাতের সাফল্যময় মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করতে এই আলোক উৎসবের আয়োজন।
বিদ্যুৎখাতের সাফল্যময় মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করতে এই আলোক উৎসবের আয়োজন।
‘অনির্বাণ আগামী’ শীর্ষক তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের দ্বিতীয় দিনে হাতিরঝিলে জমকালো আলোক উৎসব।
আলোক উৎসব আনন্দের সঙ্গে উপভোগ করেছেন হাতিরঝিলে আগত দর্শনার্থীরা।
কোনো কিছুই ঘটলেই মোবাইলে ধারণ করেন অনেকেই। আতশবাজির বর্ণিল ঝলকও মোবাইলে ধারণ করতে ব্যস্ত এরা।