সংক্ষেপ

আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মাহবুব রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন।