‘শৃঙ্খলমুক্তির চেতনায় জেগে ওঠো নারী’ স্লোগান সামনে রেখে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন নুরুন নাহার। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহা. ইব্রাহীম, সাইদুর রহমান, আনোয়ারুল ইসলাম, দিলসাদ তোহমিনা, শাহনাজ বেগম, নওসাবাহ্ নওরীন, মমতাজ বেগম, কল্পনা রাজোয়ার প্রমুখ।