আশরাফুল আলম প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

আশরাফুল আলম খোকন
আশরাফুল আলম খোকন

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আশরাফুল আলম খোকন। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আশরাফুল আলম খোকন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখার ১৪ আগস্ট-১৩ প্রজ্ঞাপন মোতাবেক আজ প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে যোগদান করেছেন।’
এর আগে আশরাফুল আলম যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায়।