সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকার কেব্ল ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. ইকবাল হোসেনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গতকাল সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন।ঝুট ও কেব্ল ব্যবসাকে কেন্দ্র করে ইকবাল ও তাঁর সহযোগীরা গত ১১ মে সাইফুল ইসলামকে (৩০) গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। এর পর থেকে পুলিশ ও র্যাব আসামিদের ধরতে তৎপরতা চালাচ্ছিল।