সাভারের আশুলিয়ার জিরাব বাজারে গত রোববার রাতে একদল দুর্বৃত্ত ‘মালেক ট্রেডার্স’ নামের একটি দোকানে হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটে নিয়ে গেছে। দুর্বৃত্তদের গুলিতে ও চাপাতির আঘাতে দুজন আহত হয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।