মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি আবদুল মুহিত চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার দুপুরে পালিয়ে গেছেন৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের পিটুনিতে আহত মুহিতকে তাঁর পরিবারের লোকজন সিলেটের হাসপাতালে নিয়ে যান৷ পরে সেখান থেকে তিনি পালিয়ে যান৷
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি