আহত ১

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে গতকাল শুক্রবার শাহীন মিয়া নামে পুলিশের এক সোর্স আহত হয়েছেন। শাহীনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনের বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায়। তিনি সদর থানার এএসআই বশির আহমেদের সোর্স হিসেবে পরিচিত।  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি