নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হাউজিং প্রকল্পের বালু ভরাটকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিন ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন নেতা তামিম, ইকবাল ও রাতুল। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তামিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।